
ফাতেহ ডেস্ক: ঈদের ছুটির চারদিন বাকি থাকলেও বাস ও ট্রেনের আগাম টিকিট কাটা অধিকাংশ মানুষই আজ ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেলস্টেশনসহ রাজধানীর বাস টার্মিনালগুলোয় দেখা গেছে ঘরমুখী মানুষের ভিড়।
কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে প্রায় প্রতিটি ট্রেন। তবে সুন্দরবন ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুইটি নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়েছে। যাত্রী চাপের কথা বিবেচনা করে প্রতিটি ট্রেনেই অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে।
এদিকে মহাসড়কে যানজট থাকায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি বেশিরভাগ বাস। এতে নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারছেন না যাত্রীরা।
কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে, এবার মহাসড়কে চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করেই দূরপাল্লার বাস ছাড়া হচ্ছে।
