ঈদের ১৩ দিনে ২৩৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৫৯

ফাতেহ ডেস্ক: কোরবানির ঈদের আগে-পরের ১৩ দিনে দেশের সড়ক-মহাসড়কে ২৩৭টি দুর্ঘটনায় ২৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৬০ জন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি। এতে উল্লেখ করা হয়েছে, গত ঈদুল ফিতরের তুলনায় দুর্ঘটনা কমেছে ১৪ দশমিক চার চার শতাংশ, প্রাণহানি ২৩ দশমিক পাঁচ নয় শতাংশ ও আহত ২৪ দশমিক এক এক শতাংশ কমেছে।

তবে গত ঈদুল আজহার তুলনায় এবার দুর্ঘটনা বেড়েছে ১৩ দশমিক পাঁচ শূন্য শতাংশ ও আহত বেড়েছে ১১ দশমিক ছয় সাত শতাংশ।

এ ছাড়া, ঈদের সময় রেলপথে ১৯ দুর্ঘটনায় নিহত হন ১৫ জন আহত সাত। নৌপথে ১৪ দুর্ঘটনায় নিহত ৪ এবং আহত হয়েছেন ৬৮ জন। নিখোঁজ হয়েছেন ৮ জন।

আগের সংবাদবিশ্বব্যাপী আস্থা হারাচ্ছে ইভিএম, বাংলাদেশে ব্যবহার হবে?
পরবর্তি সংবাদপ্রতিবাদ- বিক্ষোভের মুখে হল্যান্ডে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতা বন্ধ