সিরিয়ায় অভিযান চালাতে কারো পরামর্শের প্রয়োজন নেই: এরদোগান

Turkish President Tayyip Erdogan speaks during a ceremony in Ankara, Turkey, December 21, 2017. Kayhan Ozer/Presidential Palace/Handout via REUTERS

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে কারো পরামর্শের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

রাশিয়ান ডেইলি কোমারসান্ট এরদোগানের লেখা এ সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশ করেছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদলু।

আর্টিকেলে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে আমরা কী ধরনের আচরণ করব তার জন্য কারো পরামর্শের দরকার নেই, বিশেষ করে গত ৩০ বছর ধরে যাদের কার্যক্রম সরাসরি আমাদের নাগরিকদের বিরুদ্ধে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কারো অনুমতিও নেব না।’

এরদোগান বলেন, ‘আমাদের সে অধিকার (সন্ত্রাসবিরোধী অভিযান) আছে, সিরিয়ায় যারা আমাদের রাষ্ট্রের জন্য হুমকি, উপযুক্ত সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ‘সঠিক’ উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘সিরীয় সমস্যা সমাধানে যাদের উপকার হবে এবং সমস্যা জটিল হলে যারা ক্ষতিগ্রস্ত হবে সেসব দেশই এই সমস্যার সমাধান করতে পারে।’

আগের সংবাদতালেবানকে স্বীকৃতি দিল চীন
পরবর্তি সংবাদবাবা কারাগারে, ধর্ষণ থেকে বাঁচতে মেয়ের আত্মহত্যা