ফেনীতে জামাত-বিএনপি নেতাকর্মীসহ আটক ২৪

ফাতেহ ডেস্ক

ফেনীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ফেনী শহরসহ জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আটজন বিএনপি ও চারজন জামায়াতের নেতাকর্মী। বাকি ১২ জন সন্দেহভাজন ও পরোয়ানাভুক্ত আসামি।

জেলা পুলিশ সুপারের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শিমুল বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে।

আগের সংবাদভোটারদের আস্থা বাড়াতেই সেনা মোতায়েন : ইসি
পরবর্তি সংবাদনির্বাচনী প্রচারণায় অনলাইনকে যেভাবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো