
ফাতেহ ডেস্ক
ফিলিস্তিনিকে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এমন কথা জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ফিলিস্তিনকে বিভিন্নরকম ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়েছে। ফলে ইউএসএআইডি ফিলিস্তিনে নিরাপত্তা প্রদানসহ সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিচ্ছে।
যুক্তরাষ্ট্র বলছে, এমন নিষেধাজ্ঞা অধিকৃত পশ্চিমতীর, গাজা এবং জর্ডানে অবস্থানরত ফিলিস্তিনিদের ওপর বলবৎ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় ফিলিস্তিন।
ফিলিস্তিনের সরকারি কর্মকর্তা সায়েব আরিকত বলেন, ‘ফিলিস্তিনি প্রধানমন্ত্রী, রামী হামদুল্লাহ আগেই যুক্তরাষ্ট্রকে নিরাপত্তাসহ সবরকমের সহযোগিতা বন্ধের আবেদন করেছিলেন। কেননা ফিলিস্তিন এমন কিছু করছে না, যেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা যায়।’
