ফ্রান্সে আবারও বিক্ষোভ

ফাতেহ ডেস্ক

নবম দফায় রাস্তায় নেমেছে ফ্রান্সের ইয়েলো ভেস্ট বিক্ষোভকারীরা। শনিবার প্যারিসসহ অন্যান্য শহরে বিক্ষোভে যোগ দেয় ৮৪হাজারেরও বেশি মানুষ।

অর্থমন্ত্রণালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। কর্ত্তিপক্ষ জানায়, সংঘর্ষের ঘটনায় সারা দেশে অন্তত ২৪৪ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভ সামলাতে দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ৮০ হাজার সদস্য।

জ্বালানির দাম কমানো ও জীবনমানের উন্নয়নের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। গত ৯ সপ্তাহ ধরেই সপ্তাহ শেষের দিনটিতে রাস্তায় জড়ো হয়ে আসছে তারা। গত ১৭ নভেম্বর থেকে বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুলিশি হেফাজতে রয়েছেন সাড়ে পাঁচ হাজার বিক্ষোভকারী।

সংকট সমাধানে ১৫ জানুয়ারি, জাতীয় বিতর্কের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো।

আগের সংবাদজবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদসশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী