
ফাতেহ ডেস্ক: আশুলিয়ার জামগড়ায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সকালে জামগড়ার মোল্লা বাজার এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, সকালে রান্না করতে গ্যাসের চুলা জ্বালানোর সময় পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকায় পাঠান।
দগ্ধ ব্যক্তিরা হলেন আব্দুর রউফ, তিনি ৬০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী রিপা ৭ শতাংশ, তাদের ২ বছরের মেয়ে আয়েশা মণি ৩২ শতাংশ ও আব্দুর রউফের বাবা আরব আলী ৮০ শতাংশ এবং তার মা হাসিনা ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে । দগ্ধ ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
