
ফাতেহ ডেস্ক: ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বেশ কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঐক্যফ্রন্ট চাইলে আবারও সংলাপ সম্ভব বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-এক এ ভিজিটরস সেন্টারের উদ্বোধন শেষে ওবায়দুল কাদের বলেন, র্দীঘদিনের টানাপড়েন রাতারাতি সমাধান সম্ভব নয়।
পদ্মা সেতু প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, সেতুর মূল অংশের ৭১ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পৃথিবীর সব বড় বড় প্রকল্পে ভিজিটরস সেন্টার থাকে বলেও জানান তিনি।
বড় প্রকল্পে অনেক ভিজিটর আসেন। এখান থেকে তারা অনেক কিছু জানতে পারবেন বলেও জানান সেতু মন্ত্রী।
