
ফাতেহ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৪০ দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইল।এ হামলার ফলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা জোরদার হচ্ছে।
বৃহস্পতিবার ইসরাইল স্বীকার করেছে, তারা গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে ।
ইসরাইল দাবি করেছে, গাজা থেকে ১৫০টির বেশি রকেট ছোঁড়ার পর তারা পাল্টা হামলা চালিয়েছে। গাজা থেকে ছোঁড়া রকেটের মধ্যে ২৫টিকে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করেছে।
এদিকে, হামাস হামলার কথা স্বীকার করে বলেছে, মঙ্গলবার তাদের দুই যোদ্ধা ইসরাইলি ট্যাংকের গোলায় শহীদ হয়েছে। এর প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে।
হামাস বলছে, ইসরাইলি হামলা বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ছিল এবং এখন তা পূর্ণ হয়েছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলকে থামানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
