
ফাতেহ ডেস্ক: ঈদ উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিক্রি, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আজ দেয়া হচ্ছে ১৯ আগস্টের টিকিট। ১১ ও ১২ আগস্ট দেয়া হবে ২০ ও ২১ আগস্টের টিকিট। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মোট টিকিট কাউন্টার ২৬টি, এর মধ্যে ২টি নারীদের জন্য সংরক্ষিত। রাত থেকেই কাউন্টারের সামনে জড়ো হয়েছেন টিকিটপ্রত্যাশীরা। প্রতিটি কাউন্টারেই টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।
টিকিটের অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে কাজ করছে আইন শৃঙ্খলাবাহিনী। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে, চলবে ১৯ আগস্ট পর্যন্ত।
