গোপালগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ফাতেহ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। হতাহতদের বাড়ি কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকেল ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আসমা বেগম, পলি বেগম ও হাসুরা বেগম।

স্থানীয়রা জানান, পলি বেগমের স্বামী শেখ রবিউল ইসলাম একটি পিকআপে পরিবারের সদস্যদের নিয়ে বাগেরহাটে খানজাহান আলির মাজারে যাচ্ছিলেন। গোপালপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তাদের গাড়ির। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদআমদানির চাপে কমেছে রিজার্ভ
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা চায় তালেবান