
ফাতেহ ডেস্ক
সাইবার ওয়ার্ল্ডে ভুয়া সংবাদ ও গুজব ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে এলিট এই ফোর্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘র্যাব-সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার’ নামে নতুন একটি পেইজ খোলা হয়েছে। যেখান থেকে যে কোনো তথ্যের সত্যতা যাচাই করা যাবে সহজেই।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর র্যাব মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাবের নিরাপত্তা প্রস্তুতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীটির মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
অবশ্য সাধারণ মানুষের পক্ষে তথ্য যাচাইয়ের জন্য সরকারী কোন প্রতিষ্ঠানের ওপর নির্ভর করার সংস্কৃতি এখনো গড়ে উঠেনি। ফলে র্যাবের এই উদ্যোগ কতটা সফল হবে, সে নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
