জামাতের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে বাঁধা না থাকলেও রয়ে গেছে সংশয়

ফাতেহ ডেস্ক:

জামাতের ২৫ নেতার নির্বাচনে অংশ নিতে বাধা নেই, ইসির এই সিদ্ধান্ত কেন অবৈধ নয় জানতে হাইকোর্টের রুল। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অবশ্য কোনও নিষেধাজ্ঞা দেননি হাইকোর্ট। এর ফলে তাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে আর বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে পর্যবেক্ষকরা বলছেন, আপাতত শঙ্কা কাটলেও পুরোপুরি সংশয় কাটেনি।

গত ১৮ ডিসেম্বর নিবন্ধনহীন জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচন বাতিল চেয়ে কমিশনকে দেয়া চিঠি ৩ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট।

একইসঙ্গে জামাত নেতাদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করা কেন অবৈধ হবে না- জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। ২৩ ডিসেম্বর জামাত নেতাদের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।

জামাতের ২২ নেতা বিএনপির ধানের শীষ প্রতীকে এবং ৩ জন স্বতন্ত্রভাবে এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগের সংবাদরোহিঙ্গা ইস্যু তদন্তে জাতিসংঘের ২৮ মিলিয়ন ডলার বরাদ্দ
পরবর্তি সংবাদগুজব যাচাইয়ে এবার র‍্যাবের ফ্যাক্ট চেক বিষয়ক পেইজ !