
ফাতেহ ডেস্ক : গুলিবিদ্ধ পুলিশের কর্মকর্তার নাম ওবায়দুর রহমান (৩৪)। তিনি পল্টন ফুলবাড়িয়ার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ।
তবে কীভাবে ওবায়দুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে এখনো তথ্য অজানা। জানা গেছে, কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ অবস্থায় ওবায়দুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসার পর তাকে আবার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, “ওই পুলিশ কর্মকর্তার পায়ে গুলির চিহ্ন দেখেছি। এক্সরে করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, “আহতাবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। আবার তাকে হাসপাতাল থেকে নিয়ে চলে গেছেন পুলিশ সদস্যরা।”
