আবার এরশাদ-রহস্য

ফাতেহ ডেস্ক : নির্বাচন ঘনিয়ে এলেই তাকে নিয়ে শুরু হয় নানা রহস্য। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এবারও রসস্যের বাইরে নন তিনি।

এখনো হয়তো লোকে ভোলেনি ২০১৪ সালের নির্বাচনের আগের পরিস্থিতি। দুই সপ্তাহ  আগে হঠাৎ খবর এলো এরশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরেননি। তিন দিন পর আত্মপ্রকাশ করলেন।

বলা হলো, তিনি গুলশানের কোনো  একটি বাড়িতে বিশ্রামে ছিলেন। নানা প্রশ্ন যখন বাতাসে উড়ে বেড়াচ্ছিল, তখন আবারো এরশাদকে নিয়ে খবর চাউর হয়েছে।

বলা হচ্ছে, তাকে বারিধারাস্থ প্রেসিডেন্ট পাার্কে পাওয়া যাচ্ছে না। হাসপাাতালেও নেই। জাপার কোনো নেতাই মুখ খুলছেন না। নাম প্রকাশ না করা শর্তে একজন জাপা নেতা বললেন, অজ্ঞাত কারণে  তিনি হয়তো চুপ কিংবা বা ঠিকানাবিহীন হয়ে আছেন। আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে।

অবশ্য অন্য একটি সূত্র বলছে, এরশাদ গুরুতর অসুস্থ। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে। তাই যদি হবে, এ নিয়ে এত লুকোচুরি কেন? এ কি নির্বাচন এলেই এরশাদ-রহস্যের সেই পালা?

আগের সংবাদভারত সফরে সেনাবাহিনীর প্রতিনিধিদল
পরবর্তি সংবাদরাজধানীতে পুলিশের এসআই গুলিবিদ্ধ, কারণ অজানা