
ফাতেহ ডেস্ক: হজ যাত্রী রিপ্লেসমেন্ট না বাড়ালে ১৩ হাজার যাত্রী সৌদি আরব যেতে পারবে না বলে দাবি করেছে বাংলাদেশ হজ যাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানায় তারা।
শারীরিক অক্ষমতা ও মারা যাওয়ার কারণে অনেকে নিবন্ধন করেও সৌদি আরবে যেতে পারেন না। যে কারণে দুই দফায় ৮ শতাংশ রিপ্লেসমেন্ট করেছে ধর্ম মন্ত্রণালয়।
হাজী কল্যাণ পরিষদের নেতাদের দাবি, আরও ৭ শতাংশ রিপ্লেসমেন্ট না বাড়ালে ১৩ হাজার যাত্রী হজে যেতে পারবেন না। বাংলাদেশ বিমানের ৮ হাজার টিকিট এখনও বিক্রি হয়নি বলেও দাবি তাদের।
