প্রতিশ্রুতি না থাকায় জনগণ বিএনপিকে ভোট দেয়নি: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে বিএনপির কোনো কৌশল ও প্রস্তুতি ছিলো না বলে জনগণ তাদের ভোট দেয়নি। বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।

সংসদ নেতা বলেন, কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছিলো না বলেই জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে। এছাড়া, ধানের শীষ প্রতীকে যুদ্ধাপরাধী জামায়াতের প্রার্থী হওয়ায় তরুণ ভোটাররাও মুখ ফিরিয়ে নিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। এসময়, বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলকে রেল সংযোগের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

আগের সংবাদমাদক ব্যবসায় জড়িতের প্রমাণ পেলেই ব্যবস্থা: আইজিপি
পরবর্তি সংবাদবাংলাদেশে আর কোনো রোহিঙ্গা ঢুকতে পারবে না