অবৈধ ক্ষমতা দখলকারীদের জন্য দেশ পিছিয়েছে

ফাতেহ ডেস্ক 

সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল তাদের জন্যই দেশ পিছিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।

বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তাদের মধ্যে শুধু নিজের উন্নয়নের চিন্তা ছিল। তাদের মধ্যে স্বাধীনতার চেতনা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ গড়তে তৃণমূলের মানুষের জীবনমান উন্নত করতে হবে। এজন্য সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে জোর দিতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আগের সংবাদঢাকার দুই সিটির নির্বাচন: মেয়র-কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ
পরবর্তি সংবাদভারতে ভেজাল মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭২