কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনে দেয়া বক্তব্যে সংকট সমাধানে সুস্পষ্ট প্রস্তাবনা থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের ৭৩তম অধিবেশনে এবারে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে রোহিঙ্গা ইস্যুটি। ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখানে গতবারের দেয়া পাঁচ দফার আলোকে আরো কিছু প্রস্তাব বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন তিনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি ও রোহিঙ্গা আশ্রয় শিবির দেখতে আগামী মাসে বাংলাদেশে আসছে মিয়ানমারের যৌথ ওয়াকিং গ্রুপের সদস্যরা।

আগের সংবাদআপনার সুওয়াল: অধিক দামে টিকিট বিক্রি করা কি জায়েয?
পরবর্তি সংবাদখালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচার চলবে