গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টের নির্বাচিতদের সংসদে আসা উচিত : প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

খুনী, দুর্নীতিবাজ ও পলাতক আসামির নেতৃত্বে নির্বাচন না করলে বিএনপির ফল আরো ভাল হতো বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ভোটে তাদের মনোনয়ন বাণিজ্যেরও প্রভাব পড়েছে। আজ শানিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভায় তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের ফল মেনে নিয়ে গণতন্ত্রের স্বার্থে বিএনপির নির্বাচিতদের সংসদে আসা উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগের আস্থা রেখেছে জনগণ। এই আস্থার প্রতিদান দিতে গ্রামের মানুষকেও শহরের সুবিধা দেয়ার ব্যবস্থা করতে হবে।

সভার শুরুতেই প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানানো হয়।

আগের সংবাদমজুরি কাঠামোর তিনটি গ্রেড সমন্বয়ের সিদ্ধান্ত
পরবর্তি সংবাদপানিভর্তি বালতিতে পড়ে প্রাণ হারাল ১৪ মাসের শিশু