
ফাতেহ ডেস্ক
পোশাক শ্রমিকদের মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের মূল বেতন সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দু-একদিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেবে মজুরি কাঠামো পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটি।
এ সময় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কমিটি।
সরকার ঘোষিত মজুরি কাঠামোতে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে টানা সাত দিন ধরে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা।
আজ শনিবারও রাজধানীসহ বেশ কিছু এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা। সংকট সমাধানে গত মঙ্গলবার মজুরি পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়।
এ নিয়ে সচিবালয়ে জরুরী সভায় বসে কমিটি। সভায় শ্রমিকদের আপত্তি থাকা তিনটি গ্রেডের মূল বেতন সমন্বয়ের বিষয়ে সমঝোতায় এসেছে কমিটির সদস্যরা।
