
ফাতেহ ডেস্ক: বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই বাংলাদেশ এখন মহাকাশে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের সাথে বাংলাদেশ যাতে যোগাযোগ স্থাপন করতে পারে সে লক্ষ্যে রাঙামাটির বেতবুনিয়ায় দেশের প্রথম উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উদযাপন এবং গাজীপুর ও বেতবুনিয়ায় সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে শুধু দেশ না বিশ্বকে জানতে পারবে জনগণ। দেশের শিক্ষার্থীরা এখন মহাকাশ বিজ্ঞান সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে তার আশা করেন তিনি। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর ও বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
