ফলাফল যা-ই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম, বললেন সিলেটের বিএনপি পার্থী

ফাতেহ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল আগাম প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

আজ সোমবার বিকেলে ভোটগ্রহণ শেষে সিলেট শহরে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘ফলাফল যা-ই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম।’

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের ১৩৪টি কেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ চলে। ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার।

ধানের শীষের প্রার্থী বিদায়ী মেয়র আরিফুল আগেই পুলিশের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ করে আসছিলেন।

সোমবার ভোটগ্রহণ শুরুর পাঁচ ঘণ্টার মধ্যে তিনি রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের দপ্তরে গিয়ে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলেন।

বিকেলে ভোটগ্রহণ শেষে আরিফুল বলেন, ‘এটা ভোট চুরি না, দিনে-দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ভোট ডাকাতি হয়েছে।’

আগের সংবাদবরিশালে বেসরকারি ফলে বিজয়ী আ.লীগের সাদিক আবদুল্লাহ্,
পরবর্তি সংবাদবঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই বাংলাদেশ মহাকাশে: প্রধানমন্ত্রী