ইসি অসহায়: সেলিমা রহমান

ফাতেহ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীরের গাড়িবহরে হামলার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এটা অনাকাঙ্খিত এবং আমরা বিব্রত।’

সিইসির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ‘সিইসি অসহায়।’

আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে সিইসি নূরুল হুদা এমন মন্তব্য করার পরপরই তার সঙ্গে সেলিনা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে সিইসির অসহায়ত্বের কথা জানায় বিএনপি।

সেলিনা রহমান বলেন, ‘আমরা মনে করি, তিনি (সিইসি) অসহায়। তিনি বিব্রত বোধ করছেন এটা সত্যি। কারণ তিনি কিছু করতে পারছেন না। তবুও আমরা আশা রাখি সিইসি যেহেতু এবার একটি সুযোগ পেয়েছেন, তিনি যদি সঠিকভাবে পদক্ষেপ নেন তাহলে কিন্তু আমরা এই নির্বাচনকে গ্রহনযোগ নির্বাচন হিসেবে প্রমাণ করতে পারব।’

বিএনপির রাজনীতিকের অভিযোগ, ‘১০ ডিসেম্বর থেকে প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার পর পরই আমাদের মহাসচিবের গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে। ব্যারিস্টার মওদুদের প্রচারণায় বারবার হামলা করা হচ্ছে।

মঈন খানের এলাকায় হামলা চালানো হচ্ছে। পুলিশের সহায়তায় আওয়ামী ও যুবলীগ মিলে এই হামলা করছে।’

সেলিনা রহমানের অভিযোগ, যারা জামিনে আছেন তাদেরও গ্রেফতার করা হচ্ছে। যারা গ্রেফতার হচ্ছেন তাদের জামিন দেয়া হচ্ছে না। সকালে ভাটারা থানার একজন কর্মীকে পুলিশ ধাওয়া করে ছাদের উপর থেকে ফেলে দিয়ে তার মৃত্যু হয়েছে। এমন ঘটনা প্রতিদিন ঘটছে। নাটোরে জামিনে থাকা সত্বেও বিএনপি নেতা দুলুকে আটক করা হয়েছে।

আগের সংবাদস্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে চোখ উপড়ে হত্যা
পরবর্তি সংবাদমুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যানের আহ্বান প্রধানমন্ত্রীর