বৃষ্টির অজুহাত দেখিয়ে আখেরি মুনাজাত একদিন পিছিয়ে নিলেন সাদপন্থীরা

ফাতেহ ডেস্ক

বৃষ্টি ও আবহাওয়া জনিত সমস্যার অজুহাত দেখিয়ে আলেম-বিরোধী সাদপন্থীরা নিজেদের তত্ত্বাবধানে পরিচালিত চলমান ইজতেমার আখেরি মোনাজাত একদিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় করার অনুমতি পেয়েছে প্রশাসনের কাছ থেকে। গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাত ৯টার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে জেলা প্রশাসন। এর আগে শনিবার মধ্যরাতের আগে আলমি শুরার অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর ধীরে ধীরে ময়দানে প্রবেশ করতে থাকেন মাওলানা সাদপন্থীরা।

তবে শুরাপন্থীদের জনসমাগমের তুলনায় তাদের ইজতেমায় আগত মুসল্লিদের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ বাদ ফজর বৃষ্টি শুরু হবার আগে সরেজমিনে গিয়ে দেখা গেছে ইজতেমা মাঠের অনেক অংশই এখনও ফাঁকা পড়ে আছে।

১৭-১৮ ফেব্রুয়ারি দুদিন ইজতেমা হওয়ার কথা থাকলেও নীতিগতভাবে সাদপন্থীরা আগে থেকেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, সোমবার নয়, মঙ্গলবার দিনই ইজতেমা সমাপ্ত করবেন তারা। বৃষ্টি এবং বিরূপ আবহাওয়া তাদের সেই সিদ্ধান্তকে জায়েজ করার পথ খুলে দিলো।

তারা জানান,রোববার সকালে শিলাবৃষ্টির কারণে ইজতেমা কার্যক্রম শুরু করতে দেরি হয়। বিভিন্ন জেলা থেকে সাথীরা ময়দানে প্রবেশ করেছেন জোহরের পর। তাই মঙ্গলবার সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে দিনভর বৃষ্টির কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের।ভোররাত থেকে কনকনে ঠাণ্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে বৃষ্টি ও বাতাসের কারণে বয়স্ক মুসল্লিদের ভোগান্তি বেশি হয়েছে। এ সময় অনেককে তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় বস্তু পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে।

এইচআর/

আগের সংবাদনির্বাচনে বড় দু-একটি দলের না আসা হতাশার: ইসি
পরবর্তি সংবাদসবধরণের পর্নগ্রাফি ও অশ্লীল ভিডিও’র সাইট বন্ধ করছে বাংলাদেশ