সবধরণের পর্নগ্রাফি ও অশ্লীল ভিডিও’র সাইট বন্ধ করছে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক

পর্নগ্রাফি ও অশ্লীল ভিডিও’র আসক্তি থেকে বাংলাদেশের জনগণকে বাঁচাতে সাইটগুলো বন্ধ করতে তৎপর হয়েছে সরকার। নতুন প্রজন্মকে ইন্টারনেটের আপত্তিকর আসক্তি থেকে বের করে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানিয়েছেন, অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা ইন্টারনেটকে নিরাপদ করতে চাই।

মন্ত্রী বলেন, আমার দেশ ইউরোপ বা আমেরিকা না, আমার দেশ বাংলাদেশ। তাই এ দেশের মানুষ, সমাজ ও সংস্কৃতির সঙ্গে যায় না এমন কোনো কিছুকেই আমরা ইন্টারনেটে রাখতে চাই না।

এসব সাইট বন্ধ করলে আবার খোলা হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোলা হলে বন্ধ করে দেব। যতবার খোলা হবে ততবার বন্ধ করব। মানুষের জীবন ও দেশের জন্য ক্ষতিকর এসব সাইট বন্ধে কতটুকু সফল হব জানি না,তবে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করে যাব।

এইচআর/

আগের সংবাদবৃষ্টির অজুহাত দেখিয়ে আখেরি মুনাজাত একদিন পিছিয়ে নিলেন সাদপন্থীরা
পরবর্তি সংবাদভারত কি পাকিস্তানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে?