সরবরাহ ভালো হলেও স্বস্তি নেই ইলিশের দামে

ফাতেহ ডেস্ক: রাজধানীর বাজারে সরবরাহ ভালো হলেও খুব একটা স্বস্তি নেই ইলিশের দামে। এক কেজি আকারের ইলিশের কেজি প্রায় তেরশ টাকা। বাড়তি অন্যান্য মাছের দামও। বরাবরের মতোই কম সরবরাহের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে স্থিতিশীল আছে মুরগি, মাংস ও সবজির দাম।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কারওয়ান বাজারের পাইকারি মাছের বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড় চোখে পড়ার মত। আড়তে অন্যান্য মাছের চেয়ে সরবরাহ বেশি থাকায় ক্রেতাদের আগ্রহ ইলিশে।

এক কেজি বা তার চেয়ে বেশি আকারের প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকা দরে। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০ থেকে হাজার টাকা। দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। যদিও তা মানতে নারাজ ব্যবসায়ীরা।

ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দামও কিছুটা বাড়তি। পাবদা মাছের কেজি ৪০০ টাকা, টেংরা ৫০০ টাকা আর পাঁচ মিশালি মাছের কেজি ৫৫০ টাকা। তবে, নাগালে আছে তেলাপিয়া, পাঙ্গাশ, মৃগেল মত চাষের মাছের দাম।
স্বাভাবিক আছে মুরগি, গরু ও খাশির মাংসসহ শাক-সবজির দাম।

আগের সংবাদমাদকবিরোধী অভিযানে চার মাসের নিহত ২৪৪
পরবর্তি সংবাদওহাইওতে ব্যাংকে হামলায় নিহত ৩