ওহাইওতে ব্যাংকে হামলায় নিহত ৩

ফাতেহ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটি শহরের একটি ব্যাংকে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত হয়েছেন দুজন। এসময় পুলিশের গুলিতে মারা গেছেন হামলাকারী।

বৃহস্পতিবার ফাউন্টেইন স্কয়ার ভবনে ফিফথ থার্ড ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে ৬টি গুলির আওয়াজ শোনা যায়। তবে নিহত বা হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

হ্যামিল্টন কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দুকধারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

আগের সংবাদসরবরাহ ভালো হলেও স্বস্তি নেই ইলিশের দামে
পরবর্তি সংবাদভারতের সমকামিতার বৈধতা কি বাংলাদেশে কোন প্রভাব ফেলবে?