
ফাতেহ ডেস্ক: স্কুলের খাবার (মিড-ডে মিল) খেয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন আরো শতাধিক শিক্ষার্থী। ভারতের ঝাড়খণ্ডের কোদেরমা জেলার একটি স্কুলে এ ঘটনা ঘটে।
শুক্রবার কোদেরমার উপ কমিশনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানায় এনডিটিভি।
পুলিশ জানায়, গত বুধবার আপগ্রেডেড মিডল স্কুলের শিক্ষার্থীরা দুপুরের খাবার খাওয়ার পর পেট ব্যাথা এবং বমি করতে শুরু করে। পরে তাদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এখন তারা সুস্থ আছে বলে জানান কোদেরমা পুলিশ সুপার।
