সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: সাত দেশের জোট বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে দু’দিনের সরকারি সফরে শেষে নেপাল থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুর ২টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান এসে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার সকালে নেপাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেখানে সম্মেলনের এক ফাঁকে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, তারা (শেখ হাসিনা ও মোদি) বলেছেন, ‘আমরা আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখতে চাই।’

শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং ভুটানের প্রধান উপদেষ্টা (অন্তর্বর্তী সরকারের প্রধান) দাশো সেরিং ওয়াংচুকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সোয়ালটি ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন। বিমসটেক শীর্ষ সম্মেলনে এবার সন্ত্রাসবাদ মোকাবেলা, আঞ্চলিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজের উন্নয়নের বিষয়ে সম্মেলনে অংশগ্রহণকারী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতৃবৃন্দের অলোচনার মূল বিষবস্তু ছিল।

বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপালের নেতৃবৃন্দ সম্মেলনে তাদের তিন বাহিনীর সম্মিলিত সামরিক অনুশীলন এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও মতবিনিময় করেন।

আগের সংবাদনাস্তিক আসাদকে আটক করুন না হয় দেশান্তর করুন: হেফাজতে ইসলাম
পরবর্তি সংবাদভারতে স্কুলের খাবার খেয়ে শিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ শতাধিক