ভারত থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির উদ্বোধন আজ

ফাতেহ ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় নবনির্মিত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন আজ। বিকেল ৪টা ৪৫ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী।

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় ভারত থেকে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে রাত থেকেই। ২০১৩ সালে ভেড়ামারায় স্থাপিত এইচ/ভি/ডি/সির প্রথম ব্লকের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়।

বর্তমানে ওই ৫০০ মেগাওয়াট ছাড়াও ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া- আগরতলা ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশের নির্মাণকাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এ ছাড়া মৌলবীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেল সংযোগ পুনর্বাসন প্রকল্পের নির্মাণকাজও উদ্বোধন হবে আজ।

আগের সংবাদপদ্মা সেতু নির্মাণে দীর্ঘ বিলম্বের ইঙ্গিত
পরবর্তি সংবাদসুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯