
ফাতেহ ডেস্ক: দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। রোববার জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরোল শহরের উদ্দেশ্যে যাত্রা করার পর বিমানটি বিধ্বস্ত হয়।
দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেল আগুয়েক আনাদোলু নিউজকে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু এবং একজন কো-পাইলট।
আগুয়েক জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ২২ জন যাত্রী ছিল। বিমানটি ১৯ আসনের। তিনি জানিয়েছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
গত কয়েক বছরে যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকবার বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এর আগে ২০১৫ সালে একটি বিমান দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়।
