ইরাকে নিখোঁজ ১০ লাখ মানুষ্যের ভাগ্যে কী ঘটেছে?

ফাতেহ ডেস্ক: ৩০ আগস্ট পালিত হল আন্তর্জাতিক গুম দিবস। ফিনল্যান্ডে বসবাসরত শরণার্থী সালাম আল হাশিমির কাছে এই দিনটি অনেক কষ্টের।

২০০৫ সালে আমেরিকার সৈন্যরা বাগদাদ থেকে ইশামকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। ১৩ বছর চেষ্টা করেও ইশামের বাবা একটি উত্তর পেয়েছেন ‘আমাদের কাছে কোনো তথ্য নেই’।

গুমের সময় ইশামের বয়স ছিল ২১ বছর। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান সেনাবাহিনীর ঠিকাদার ছিল ইশাম। বাগদাদ বিমানবন্দর সড়ক দেখভালের কাজ করতো সে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৬ অক্টোবর ইশাম নিখোঁজ হয়। ওই দিন ইরাকের সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

ইশামের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে ব্যাবিলন হোটেলের সামনে থেকে ৩ জন আমেরিকান সৈন্য তাকে তুলে নিয়ে যায়। ইশাম সেখানে তার সুপারভাইজারের সাথে দেখা করতে গিয়েছিল।

সবার সামনেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের দৃশ্য দেখেছেন তার বাবার বন্ধু। তারপর থেকে ইশামের পরিবার বারবার চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি।

ইশামের বাবা ছেলের কথা স্মরণ করে বলেন, গ্রেফতার হওয়ার পর থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রতি মাসে আমি গ্রিন জোনে যেতাম আমেরিকার সেনা কর্তৃক গ্রেফতারকৃত তালিকায় আমার ছেলের নাম আছে কি না জানতে।

‘তারা প্রতিবারেই বলতো, আপনার ছেলের নাম আমাদের তালিকায় নেই। সেই এলাকার সকল আমেরিকান সেনা অবস্থান ও কারাগারে গিয়ে খোঁজ নিয়েছিলাম। সবাই বলতো আমাদের তালিকায় আপনার ছেলের নাম নেই।’

২০০৮ সাল থেকে ইশামের বাবা চেষ্টা করেছেন ইরাকি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে। তিনি সাবেক প্রধানমন্ত্রী নূরে আল মালিকির কাছে চিঠি লিখেছিলেন। এমনকি মালিকির একজন কর্মকর্তার সাথেও সাক্ষাত করেছিলেন। কর্মকর্তাটি প্রতিজ্ঞা করেছিলেন, খোঁজ করে জানাবেন। কিন্তু ইশামের বাবা পরে আর তার কাছ থেকে কিছুই জানতে পারেননি।

আগের সংবাদরোহিঙ্গা নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর মিথ্যাচার
পরবর্তি সংবাদরোহিঙ্গা শরণার্থী সঙ্কট নিয়ে কী ভাবছেন স্থানীয়রা?