ইসলামী গান, কয়েকটি কথা

নোমান বিন আরমান ঃ 

‘ইসলামি গানের’ অনেক শিল্পীর সুর এখনো রয়ে গেছে ‘ইয়াকুব নবী বাস করিতেন কেনান’র যুগে। ফেমাস-সেলিব্রেটি গায়ক, সংগঠনের প্রায় গানেরই এমন অবস্থা। এর থেকে উত্তরণের নামে যা হচ্ছে, সেটা গায়ক-শিল্পীদের মুখ প্রদর্শনকেই বাড়াচ্ছে কেবল। কেমন ন্যাকামো, লুতুপুত ভাবভঙ্গি, হাঁটাচলা তাদের। লিরিক্সে নয়, ক্যামেরার ফোকাসে অপ্রাসঙ্গিকভাবে রাখা হচ্ছে শিল্পীর হাত-মুখ, পেছন-বুক।

সন্দেহ আছে! তারা বিশ্বের তাবত প্রতিষ্ঠিত, অনুসরণীয় শিল্পীদের গানের বড় ভক্ত। নিয়মিতই তাদের দেখেন। কিন্তু নিজেরা যখন ক্যামেরায় উপস্থিত হন, তখন কাকে ও কাদের উপস্থাপন করেন সেই হিসেবটা মেলানো দরকার। এই শিল্পের উন্নয়নের স্বার্থেই সেটা জরুরি।

ভালো লিরিক্স-সুরের গান কি হচ্ছে না তাহলে? নিশ্চিয় হচ্ছে। তবে বিস্ময়ের হল, সেই ভালো গানগুলো কিন্তু বাজার-চলতি গানের মতো ‘লাইক-শেয়ার-প্রমোট’ পাচ্ছে না। এই না পাওয়ার অর্থ এমন না যে, ‘ভালো হলে তো সেগুলো নিশ্চয় লাখে লাখে ভিউ হতো’। এর অর্থ, লাখে লাখে শ্রোতারা ভালো গান থেকে দূরে থাকছেন। ভালোটার খোঁজ তারা জানছেন না বলে, বাজারিটাকেই বাহারি ভাবছেন।

গানের বিজ্ঞাপন না দেখে বাংলার লাখো শ্রোতা বাংলাভাষায়ও ভালো গান শুনুক। ভালো গান পাক। এই উদ্যোগ হোক সবার।

আগের সংবাদমালিবাগের শহীদি মসজিদ ও আমাদের অপরাজনীতি
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু ও ইসলাম : উবায়দুর রহমান খান নদভী