
ফাতেহ ডেস্ক: রাশিয়ান সামরিক বিমান ইলিউশিন-২০ সোমবার (১৭ সেপ্টেম্বর) ভূমধ্যসাগরের উপরে দিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লাতাকিয়া শহরের কাছে রাশিয়ান মিমিম বিমানবন্দরে ফিরে যাওয়ার কথা থাকলেও সেটা হঠাৎ-ই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
১৫ সেনাসহ সামরিক বিমানটি সিরিয়ান বিমান প্রতিরক্ষার হামলার শিকার হয়ে বিধ্বস্ত হয় বলে জানায় রাশিয়ান সংবাদ সংস্থা ‘তাস’।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাসেনকোভ সংস্থাটিকে জানায়, ইলিউশিন-২০ বা আইএল-২০ নামক সামরিক বিমানটি সিরিয়ার লাতাকিয়ার থেকে ৩৫ কিলোমিটার দূরের আকাশপথ ধরে এমন এক সময় বিমানঘাঁটিতে ফিরছিল যখন, ইসরায়েলের যুদ্ধ বিমান এফ-১৬ এর চারটি বিমান থেকে সিরিয়ান প্রদেশটিতে বিমান হামলা চালাচ্ছিল।
এর এক পর্যায়ে এফ-১৬ এর পাইলট আইএল-২০ কে ঢাল বানিয়ে হামলা চালাতে থাকে যার ফলে সিরিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনীর মুখে বিমানটি আক্রমনের শিকার হয় যাতে থাকা ১৫ সেনাসদস্যই নিহত হবার খবর নিশ্চিত করেছে ‘তাস’।
সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ইসরায়েলের ৪টি যুদ্ধ বিমান এফ-১৬ ভূমধ্যসাগরের খুব কাছ থেকে উড়ছিল এবং শূন্যে থেকেই সিরিয়ান অঞ্চলটিতে বোমা হামলা চালচ্ছিল। ইসরায়েলি বিমানগুলো ইচ্ছা করে স্থানটি থেকে চলা জাহাজ ও বিমানের জন্য পরিস্থিতিকে বিপজ্জনক করেছে।
ঘটনাটি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাশিয়ান বিমানটি আঘাতপ্রাপ্ত হয় সিরিয়ানরা যখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে দেওয়ার চেষ্টা করছিল। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েল দায়ী ছিল বলে পেন্টাগনের কর্মকর্তা নিশ্চিত করেছেন। ‘সিএনএন’।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যানের অফিসের একজন কর্মকর্তা ‘সিএনএন’কে বলেছেন যে, লিবারম্যান ও তার সংশ্লিষ্ট রাশিয়ান কৌশুলীদের মধ্যে একটি কথোপকথনের চেষ্টা করা হচ্ছে। কর্তৃপক্ষ এর বাহিরে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
রাশিয়ান সামরিক বিমানটি রাত ১১টার দিকে রাডারের সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। ১৫ জন রাশিয়ানসহ সামরিক বিমানটিকে আকাশ থেকে নিচে ফেলে দেয় সিরিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনীর চালানো ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা মিসাইল । লাতাকিয়াতে শত্রু ক্ষেপণাস্ত্রের হামলা হলে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী তা প্রতিরোধ করার চেষ্টা করে বলে সিরিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। রাশিয়া এজন্য ইসরায়েলকে দায়ী করেছে। ‘বিবিসি নিউজ’।
