র‌্যাবের নতুন এডিজি কর্নেল জাহাঙ্গীর আলম

ফাতেহ ডেস্ক: র‍্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কর্নেল মো. জাহাঙ্গীর আলম, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বিদায়ী এডিজি কর্নেল মো. আনোয়ার লতিফ খানের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদর দপ্তরে জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে যোগদান করেন।

জাহাঙ্গীর আলম ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল সেনানিবাস নিযুক্ত ছিলেন। র‌্যাব-১১ এর অধিনায়ক হিসেবেও এর আগে তিনি দায়িত্ব পালন করেন।

কর্নেল জাহাঙ্গীর ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর ২৯তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি ৫৫ এবং ১৬ ইস্ট বেংগল এর বিভিন্ন পদসহ ৩৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি একটি পদাতিক ব্রিগেডে জিএসও-৩ (অপস্), সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের জিএসও-২ (অপস্) এবং পদাতিক পরিদপ্তরের জিএসও-১ এর দায়িত্ব পালন করেন। আর্মস ফোর্সেস ডিভিশন (এএফডি) এর জিএসও-১ (জয়েন্ট অপারেশন) এর দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে কুয়েত সেনাবাহিনীতে তিন বছর প্রেষণে কর্মরত ছিলেন তিনি।

সেনাবাহিনীর একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে কর্নেল জাহাঙ্গীর সুখ্যাতি অর্জন করেন। তিনি সিলেটের জালালাবাদ সেনানিবাসের স্কুল অব ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এ রণকৌশল বিভাগের প্রশিক্ষক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির জেন্টেলম্যান ক্যাডেটদের প্রশিক্ষক (প্লাটুন কমান্ডার) হিসেবে নিযুক্ত ছিলেন।

আগের সংবাদশিয়া-সঙ্কটকে কীভাবে দেখেন বাংলাদেশের আলেম-সমাজ?
পরবর্তি সংবাদষড়যন্ত্র করে বিমান বিধ্বস্ত করার ঘটনায় ইসরায়েলকে এক বিন্দু ছাড় নয়: মস্কো