দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সামনে রেখে আন্দোলনের হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বিএনপি অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আর বিএনপির বিভিন্ন দাবিকে ‘ফাঁকা কলসি’ আখ্যা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংলাপের সম্ভাবনা নাকচ করেছেন। সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছো বিনিময়ে মন্ত্রীরা এসব কথা বলেন।

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা। নিজ নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তারা।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে আবারও দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন।

সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপির দাবি দাওয়া পূরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, যা এ মুহূর্তে সম্ভব নয়।

যথাসময়েই জাতীয় নির্বাচন হবে আর বিএনপি এতে অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

একাদশ সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে এবং সবাই অংশ নেবে বলেও আশা করেন তোফায়েল আহমেদ।

আগের সংবাদরোহিঙ্গাদের উগ্র আচরণ: স্বাভাবিক হিউম্যান নেচার নাকি অস্বাভাবিক?
পরবর্তি সংবাদ‘হাজারো ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে মানসিক হাসপাতালে’