নিহত শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ করে দেবে জাবালে নূর

ফাতেহ ডেস্ক: বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা দেবে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষ। রোববার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর প্রতিবেদনে আদালতকে এ তথ্য জানানো হয়।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দেয়া হয়। বিআরটিএ জানায়, আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যেই টাকা দেবে জাবালে নূর। এছাড়া চালকদের লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তিতে দেয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর নেয়া পদক্ষেপের বিষয়ে প্রতিবেদন নিয়ে শুনানির জন্য ৭ অক্টোবর দিন ঠিক করেছে হাইকোর্ট।

গত ৩০ জুলাই এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। পরে জাবালে নূর কর্তৃপক্ষ স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজ আদালতে গেলেও স্থগিতাদেশ দেয়নি আদালত।

আগের সংবাদঅগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে কমলাপুরে ভিড় ছিল কম
পরবর্তি সংবাদমালয়েশিয়া থেকে ফিরতে হচ্ছে লক্ষাধিক বাংলাদেশিকে