
ফাতেহ ডেস্ক: ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে মানুষের ভিড় ছিল তুলনামূলক কম। আজ বিক্রি হয়েছে ২১ আগস্টের টিকিট। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে টিকিট পেয়েছেন প্রায় সবাই। কর্তৃপক্ষের কড়াকড়ির জন্য কালোবাজারি হয়নি বলে দাবি করেছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজারের।
টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা। কেউ এসেছেন সকালে, কেউ-বা কাল রাতেই। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।
ঈদের আগাম টিকিট বিক্রির শেষ দিন। তবে গত দুদিনের দিনের তুলনায় ভিড় ছিল তুলনামূলক কম। বিক্রি করা হয় ২৫ হাজার ৩৫৭টি টিকিট। যার মধ্যে সরাসরি কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয়েছে ৬৫ শতাংশ। বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও দিনশেষে প্রতিক্ষিত টিকিট পেয়ে খুশি ক্রেতারা।
যাত্রীর প্রত্যাশা পূরণে সব ধরণের চেষ্টা করছে রেলওয়ে- এমন দাবিই করলেন কমলাপুর স্টেশনের ম্যানেজার।
তিনটি স্পেশাল সার্ভিসসহ মোট ৩৪টি ট্রেনের টিকিট বিক্রি করা হয়। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু ১৫ আগস্ট, চলবে ১৯ আগস্ট পর্যন্ত।
