খাশোগির মরদেহ কোথায় জানে না রিয়াদ: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক

সাংবাদিক জামাল খাশোগির মরদেহ এখনো উদ্ধার করা যায়নি বলে দাবি করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানান, কর্তৃপক্ষের নজর এড়িয়েই তাকে হত্যা করে সৌদি কর্মকর্তারা।

এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা জানিয়েছেন তিনি। রোববার মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।

তদন্তের বিষয়ে সৌদি সরকার তুরস্কের সহায়তা চাইলেও, তারা সাড়া দিচ্ছে না বলে দাবি করেন আদেল আল জুবায়ের। সৌদি যুবরাজের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর।

তবে প্রথম থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি আরব। গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। .

আগের সংবাদডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ২৫ পদে ভোট ১১ মার্চ
পরবর্তি সংবাদইয়াবা সেবন করিয়ে ধর্ষণ, ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার