
ফাতেহ ডেস্ক
মানিকগঞ্জে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে সাটুরিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম।
তিনি জানান, রোববার দুপুরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। লিখিত অভিযোগে ওই নারী জানান, গত বুধবার বিকেলে পাওনা টাকা নিতে খালাকে সাথে নিয়ে সাটুরিয়া থানায় এসআই সেকান্দার হোসেনের সঙ্গে কথা বলতে যান তিনি।
এসময় সেকান্দার তাদের দু’জনকে কৌশলে সাটুরিয়া ডাক বাংলোতে নিয়ে যায়। সেখানে আরেক এসআই মাজহারুল ইসলামের সাহায্যে ওই নারী ও তার খালাকে আলাদা ঘরে আটকে রাখা হয়। অস্ত্রের মুখে ইয়াবা সেবনে বাধ্য করে ওই নারীকে ধর্ষণ করা হয়।
দু’দিন পর শুক্রবার সকালে তাদের ছেড়ে দেয়া হয়। অবশ্য, অভিযোগ অস্বীকার করেছেন এসআই সেকান্দার।
