সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা সম্পন্ন

ফাতেহ ডেস্ক

 কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখো মানুষ। রোববার দুপুরে শোলাকিয়ায় সৈয়দ আশরাফকে শ্রদ্ধা জানান স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ময়মনসিংহে। ময়মনসিংহের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হবে তৃতীয় জানাজা।

এর আগে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনীতিক সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন হয়। সকাল সাড়ে ১০টার দিকে এ জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ দলের নেতা-কর্মীরা। জানাজা শেষে দেয়া হয় গার্ড অব অনার। বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হবেন  এই রাজনীতিক।

আগের সংবাদশপথ নিলেন এরশাদ
পরবর্তি সংবাদমন্ত্রিপরিষদের নাম ঘোষণা বিকাল ৫টায়