শপথ নিলেন এরশাদ

ফাতেহ ডেস্ক

 একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রংপুর-৩ আসন থকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কক্ষে শপথ নেন তিনি।

গেলো ৩ জানুয়ারি জাতীয় পার্টির নির্বাচিত ২১ সদস্য শপথ নিলেও, অসুস্থতার কারণে শপথ নেননি এরশাদ। এই নির্বাচনে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচনে গেলেও, সংসদে বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।

বিরোধীদলীয় নেতা হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ, আর উপনেতা থাকবেন তার ভাই ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

আগের সংবাদমেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১
পরবর্তি সংবাদসৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা সম্পন্ন