যে ৬ আসনে ইভিএম ব্যবহার হবে

ফাতেহ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনে ভোট নেয়া হবে ইলেকট্রনিক মেশিনে।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বাছাই করা ৪৮টি আসন থেকে লটারির মাধ্যমে বেছে নেয়া হয়েছে ইভিএমের এই ছয়টি আসন।

লটারির পর ইসির সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বনাচাল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে বিষয়টি ২৪ ঘণ্টা তদারক করবে বিটিআরসি।

সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী লটারির সময় উপস্থিত ছিলেন।

আগের সংবাদযে আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা
পরবর্তি সংবাদকাশ্মিরে আবার হামলা, শিকার ১৮ মাসের শিশুও