রংপুরে জেএমবির ৪ সদস্য আটক

ফাতেহ ডেস্ক

রংপুরের তারাগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠন জেএমবির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী আব্দুর রহমান ওরফে ফুয়াদসহ চার সদস্যকে আটক করেছে র‍্যাব। ভোরে উপজেলার মমিনপুর থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। র‍্যাব আরও জানায়, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন তারা। এমন খবরে ওই এলাকায় অভিযা চালানো হয়।

এ সময় অস্ত্র, গুলি জিহাদী বই, টাকা ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। আটক অন্যরা হলেন- আখিনুর ইসলাম, লোকমান আলী ও মিজানুর রহমান।

আগের সংবাদ‘বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে শক্ত হাতে দমন’
পরবর্তি সংবাদহজযাত্রা নিষ্কণ্টক ও ভোগান্তিহীন করার প্রতিশ্রুতি নতুন ধর্ম-প্রতিমন্ত্রীর