৩ মাসের মধ্যে সব সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ

ফাতেহ ডেস্ক

রমজানের আগেই তিন মাসের মধ্যে দেশের সব সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাস্তার কাজে নিম্নমান নিয়েও ক্ষোভ জানান তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনের এ সড়ক নির্মাণের এক বছরের মধ্যে বিভিন্ন অংশ বেহাল। জায়গায় জায়গায় খানাখন্দের পাশাপাশি পিচ উঠে গেছে বিভিন্ন অংশে।

এ মহাসড়কের মতোই দেশের ২২টি মহাসড়ক ও জেলা সড়কে এমন দৃশ্য সাধারণ। বর্ষায় এসব সড়কে রীতিমতো বড় বড় গর্ত তৈরি হয়। আর সাধারণ মানুষের দুর্ভোগ ওঠে চরমে।

এমন বাস্তবতায় তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কের নিম্নমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

ঈদ সামনে রেখে আগামী জুনের আগেই সব সড়ক সংস্কারের নির্দেশ দেন মন্ত্রী। বলেন, এজন্য প্রয়োজনে কর্মকর্তাদের ছুটি বাতিল করা হবে।

দেশের সব সড়ক-মহাসড়ক আবর্জনা ও অবৈধ দখল মুক্ত করতে অভিযান অব্যাহত রাখাও নির্দেশ দেন মন্ত্রী।

আগের সংবাদমাসুদ বিন সাঈদী কারাগারে
পরবর্তি সংবাদআমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা