মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বন্ধে বিআরটিএকে কাদেরের নির্দেশ

ফাতেহ ডেস্ক

যানবাহনের মেয়াদোত্তীর্ণ গ্যাসের সিলিন্ডার ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দগ্ধ রোগিদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ভুল থেকে শিক্ষা নিতে হবে বলেও জানান তিনি।

সিলিন্ডার গ্যাসের ব্যাবহার আগেই বন্ধ করা উচিত ছিল বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, নিয়মিত মনিটরিং করলে দুর্ঘটনা এড়ানো যেতো। খুব তাড়াতাড়ি রাসায়নিক গুদামগুলোকে সেখান থেকে সরিয়ে নিতে হবে।

আগের সংবাদঅগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি
পরবর্তি সংবাদআগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে তদন্ত কমিটি