তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে আবার আলোচনা বুধবার

ফাতেহ ডেস্ক

কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সরকারের সঙ্গে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার বিকেলে এ বৈঠক হয়।

আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষ যাতে একসঙ্গে ইজতেমা করতে পারে–সে ব্যাপারে সরকার চেষ্টা করছে।

তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বুধবার আরেকটি বৈঠক হবে বলেও জানান তিনি। তবে বিকেলের বৈঠকের পর সাদপন্থী মাওলানা আশরাফ আলী জানান, দুই পক্ষের একসঙ্গে ইজতেমা করা সম্ভব নয়। সরকারের সঙ্গে বৈঠকে সরকারের কাছে ৮ দফা দাবি জানান সাদপন্থীরা।

আগের সংবাদএকুশ আগস্ট হামলা : দণ্ডপ্রাপ্ত দুই সাবেক আইজিপির জামিন
পরবর্তি সংবাদ২৫০ রোহিঙ্গাকে ঢাকায় পাঠাচ্ছে সৌদি আরব