একুশ আগস্ট হামলা : দণ্ডপ্রাপ্ত দুই সাবেক আইজিপির জামিন

ফাতেহ ডেস্ক

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদাকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এ আদেশ দেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ছিলেন সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদা। গত বছরের ১০ অক্টোবর আলাদা দুটি ধারায় তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জারিমানা করা হয়। মামলা হওয়ার পর থেকে তারা ১৪ মাস সাজা ভোগ করেছেন।

এ আবস্থায় সাজা ভোগের বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে হাইকোর্ট তাদের ছয় মাসের জামিন দেন। বর্তমানে সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদা কাশিমপুর কারাগারে আছেন।

আগের সংবাদরাজধানীতে এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
পরবর্তি সংবাদতাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে আবার আলোচনা বুধবার