কেন ৫৮টি পোর্টাল বন্ধের নির্দেশ বিটিআরসির?

ফাতেহ ডেস্ক:

মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৫৮টি অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। রোববার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের এই নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

নির্দেশ পেয়ে রাত থেকেই সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। তবে বিটিআরসির তালিকাভুক্ত এসব পোর্টালের বেশ কয়েকটি এখনও সচল রয়েছে।

বন্ধ হওয়া পোর্টালের তালিকায় ঢাকা টাইমস, রাইজিং বিডি, প্রিয় ডটকম, পরিবর্তন, ডেইলি মিররসহ বেশ কয়েকটি নিউজ পোর্টাল রয়েছে।

আগের সংবাদরাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
পরবর্তি সংবাদনবীজির তায়েফ হিজরত ও দাওয়াত